======================================================================
LibreOffice 4.4 ReadMe
======================================================================

রিডমি ফাইলটিতে সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে, http://www.libreoffice.org/welcome/readme.html দেখুন

এ ফাইলে LibreOffice সফ্টওয়্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইনস্টলেশন শুরু করার পূর্বে এ তথ্য মনযোগ দিয়ে পড়ে নেয়ার জন্য আপনাকে সুপারিশ করা হচ্ছে।

এ প্রোডাক্ট এর উন্নয়নের সব দায়দায়িত্ব LibreOffice কমিউনিটির, এবং আপনাকে কমিউনিটির সদস্য হওয়ার জন্য আহ্বান জানায়। আপনি যদি নতুন ব্যবহারকারী হোন তবে LibreOffice সাইটটি দেখুন, যেখানে আপনি LibreOffice প্রকল্প এবং এর চারপাশে বিদ্যমান কমিউনিটির সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। http://www.libreoffice.org/ দেখুন।

LibreOffice কি আসলেই যেকোন ব্যবহারকারীর জন্য মুক্ত?
----------------------------------------------------------------------

LibreOffice সবার বিনামূল্যে ব্যবহারের জন্য। আপনি LibreOffice এর একটি অনুলিপি নিয়ে যতসংখ্যাক খুশি ততসংখ্যক কম্পিউটারে ইনস্টল করতে পারেন এবং আপনার পছন্দনানুসারে যেকোনো ক্ষেত্রে (বাণিজ্যিক, সরকারী, লোকপ্রশাসন বা শিক্ষাক্ষেত্রে)ব্যবহার করতে পারেন। আরও বিস্তারিত তথ্যের জন্য LibreOffice ডাউনলোডের সাথে দেয়া লাইসেন্স টেক্সট প্যাকেজ দেখুন।

কেন LibreOffice যেকোন ব্যবহারকারীর জন্য মুক্ত?
----------------------------------------------------------------------

LibreOffice এর অনুলিপি আপনার বিনামূল্যে ব্যবহারের জন্য কারণ প্রত্যেক অবদানকারী এবং কর্পোরেট স্পনসর যারা নকশা,উন্নয়ন, পরীক্ষা, অনুবাদ, নথিবদ্ধকরণ, সমর্থন, প্রচার এরকম আরও অনেক কিছু করেছে জন্যই LibreOffice আজকের এই অবস্থায় এসেছে - ঘর এবং অফিসের জন্য বিশ্বের নেতৃত্বদানকারী ওপেন সোর্স সফ্টওয়্য়ার প্রোডাক্টিভিটি।

আপনি যদি তাদের এই প্রচেষ্টাকে মূল্যায়ন করেন এবং ভবিষ্যতেও যাতে LibreOffice পাওয়া যায় তা নিশ্চিত করেন, তবে অনুগ্রহ করে এ প্রকল্পে অবদান রাখার ব্যাপারে বিবেচনা করুন - বিস্তারিত তথ্যের জন্য http://www.documentfoundation.org/contribution/ দেখুন। প্রত্যেকেই যেকোনো ধরণের অবদান রাখতে পারে।

----------------------------------------------------------------------
ইনস্টলেশনের ব্যাপারে নোট
----------------------------------------------------------------------

$ {PRODUCTNAME} এর একটি জাভা রানটাইম এনভায়রনমেন্টের (JRE) সাম্প্রতিক সংস্করণ প্রয়োজন সম্পূর্ণ কার্যকারিতা জন্য। JRE $ {PRODUCTNAME} ইনস্টলেশন প্যাকেজের অংশ নয়, সেটি আলাদাভাবে ইনস্টল করা উচিত।

সিস্টেমের আবশ্যকীয় বৈশিষ্ট্য
----------------------------------------------------------------------

সাধারন নিয়ম অনুসারে, LibreOfficeটি ইনস্টলের পদ্ধতি হতে ইনস্টল করতে অনুরোধ করা হচ্ছে এবং আপনার নির্দিষ্ট লিনাক্স বন্টন (যেমন: উবুন্টু লিনাক্সের জন্য উবুন্টু সফ্টওয়্যার কেন্দ্র) এই অনুরোধটি করেছে। কারন ইনস্টল অর্জনের জন্য সাধারণত এটি সবচেয়ে সহজ পদ্ধতি যা আপনার সিস্টেমে সর্বোৎ‍কৃষ্টভাবে একত্রীত হয়ে আছে। অবশ্য, যখন লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন তখনই LibreOfficeপূর্বনির্ধারিতভাবে ইতোমধ্যে ইনস্টল হয়েছে।

এই "stand-alone" LibreOffice ইনস্টলার, ব্যবহারকারী প্রাকদর্শন সুবিধা, বিশেষ সুবিধা প্রদান করে।

* লিনাক্স কার্নেল সংস্করণ ২.৬.১৮ বা আরও পরের;
* glibc2 সংস্করণ 2.5 বা উচ্চতর;
* ফ্রিটাইপ সংস্করণ 2.2.0 বা তার পরবর্তী;
* gtk সংস্করণ 2.10.4 বা উচ্চতর;
* জিনোম ২.১৬ অথবা উচ্চতর, গেইল ১.৯ এবং এট-স্পাই ১.৭ প্যাকেজ (সহকারী প্রযুক্তি [AT] টুল সমর্থনের জন্য প্রয়োজন) এর সাথে, অথবা অন্য সঙ্গতিপূর্ণ GUI (যেমন: অন্যগুলোর মধ্যে KDE)।

লিনাক্স বন্টনে অনেক বৈচিত্রতা আছে, এবং একই লিনাক্স ভেন্ডরের জন্য ইন্সটলেশনের বিভিন্ন অপশন (KDE vs Gnome, ইত্যাদি) পাওয়া যেতে পারে। কিছু বন্টন তাদের নিজস্ব  LibreOffice এর “স্থানীয়” সংস্করণ, যা কিনা  LibreOffice এর কমিউনিটি-সরবরাহকৃত সংস্করণ হতে আলাদা বৈশিষ্ট্য ধারন করতে পারে। অনেক  ক্ষেত্রে, স্থানীয় সংস্করণের পাশাপাশি কমিউনিটি সরবরাহকৃত LibreOffice টিও ইনস্টল করতে পারেন। উপরন্তু, কমিউনিটি-সরবরাহকৃত সংস্করণটি ইন্সটলের পূর্বে “স্থানীয়” সংস্করণটি অপসারণ করতে পারেন। এটি কিভাবে করতে হবে তা বিস্তারিত জানতে, অনুগ্রহ করেআপনার নির্দিষ্ট লিনাক্স ভেন্ডর এর সরবরাহকৃত ব্যবহারকারী সহায়তা হতে  পরামর্শ নিন।

সফটওয়্যার মুছে ফেলা বা ইনস্টলের পূর্বে আপনার সব ডাটা এবং সিস্টেমের ব্যাকআপ রাখতে পরামর্শ দেয়া হয়েছে।

আপনার অস্থায়ী ডিরেক্টরি সিস্টেমে যথেষ্ট পরিমান মেমরি খালি আছে কিনা অনুগ্রহ করে তা নিশ্চিত করুন,এবং পড়া, লিখা ও চালানোর জন্য প্রবেশের অধিকার গ্রহণযোগ্য হবে তা নিশ্চিত করুন।  ইন্সটলেশন প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই বাকী সব প্রোগ্রাম বন্ধ করুন।

ডেবিয়ান/উবুন্টু ভিত্তিক লিনাক্স সিস্টেমের জন্য LibreOffice ইনস্টল প্রক্রিয়া
----------------------------------------------------------------------

একটি ভাষা প্যাক কীভাবে ইনস্টল করতে পারবেন তা জানতে (LibreOffice-এর US ইংরাজি সংস্করণ ইনস্টল করার পরে), একটি ভাষা প্যাক ইনস্টল করা বিষয়ক বিভাগটি অনুগ্রহ করে পড়ুন।

অাপনি যখন ডাউনলোড করা সংরক্ষণাগারের প্যাক খোলেন তখন, অাপনি দেখতে পাবেন যে তার বিষয়বস্তু একটি উপ-ডিরেক্টরিতে ডিকম্প্রেস হয়েছে। একটি ফাইল পরিচালক উইন্ডো খুলুন, এবং ডিরেক্টরি সেখানে পরিবর্তন করুন যা শুরু হচ্ছে "LibreOffice_", এবং থাকছে সংস্করণ নম্বর এবং প্ল্যাটফর্ম বিষয়ক কিছু তথ্য।

এই ডিরেক্টরিতে সাবডিরেক্টরি আছে যা "DEBS" নামে পরিচিত। ডিরেক্টরি "DEBS" এ পরিবর্তন করুন।

ডিরেক্টরির মধ্যে মাউসের ডান দিকের বাটহ সহযোগে ক্লিক করে  "টার্মিন্যালের মধ্যে খুলুন" বিকল্পটি নির্বাচন করুন। একটি টার্মিন্যাল উইন্ডো প্রদর্শন করা হলে। টার্মিন্যাল উইন্ডোর কমান্ড-লাইনে নিম্নলিখিত কমান্ডটি লিখুন (কমান্ড সঞ্চালনার পূর্বে, সিস্টেমের root ব্যবহারকারীর পাসওয়ার্ড লেখার অনুরোধ জানানো হবে):

নিম্নলিখিত কম্যান্ড LibreOffice এবং ডেস্কটপ একত্রিকরণ প্যাকেজ ইনস্টল করবে (অাপনি এখানে তাদের অনুলিপি করার থেকে টার্মিন্যালের স্ক্রিনে অনুলিপি করে লেপন করতে পারেন):

sudo dpkg -i *.deb

ইনস্টলেশন এখন সমাপ্ত এবং সকল LibreOfficeঅ্যাপ্লিকেশনের আইকনগুলি এখন অ্যাপ্লিকেশন-তালিকা/অফিস শীর্ষক মেনুর মধ্যে উপলব্ধ থাকবে।

RPM প্যাকেজ ব্যবহার করে Fedora, openSUSE, Mandriva এবং অন্যান্য Linux সিস্টেমে LibreOffice ইনস্টল করা।
----------------------------------------------------------------------

কোনো ভাষা প্যাক কীভাবে ইনস্টল করবেন তা জানতে (LibreOffice-এর US ইংরাজি সংস্করণ ইনস্টল করার পরে), অনুগ্রহ করে একটি ভাষা প্যাক ইনস্টল করুন লেখা বিভাগটি পড়ুন।

অাপনি ডাউনলোড করা সংরক্ষণাগার প্যাক থেকে খুললে, অাপনি লক্ষ্য করবেন যে বিষয়বস্তু একটি উপ-ডিরেক্টরিতে ডিকম্প্রেস হয়েছে। একটি ফাইল ম্যানেজার উইন্ডো খুলুন, এবং এমন একটি ডিরেক্টরিতে পরিবর্তন করুন যা শুরু হচ্ছে "LibreOffice_" দিয়ে, অার রয়েছে সংস্করণ সংখ্যা এবং প্ল্যাটফর্ম বিষয়ক কিছু তথ্য।

এই ডিরেক্টরিতে সাবডিরেক্টরি আছে যা "RPMS" নামে পরিচিত। ডিরেক্টরি "RPMS" এ পরিবর্তন করুন।

ডিরেক্টরির মধ্যে মাউসের ডান দিকের বাটহ সহযোগে ক্লিক করে  "টার্মিন্যালের মধ্যে খুলুন" বিকল্পটি নির্বাচন করুন। একটি টার্মিন্যাল উইন্ডো প্রদর্শন করা হলে। টার্মিন্যাল উইন্ডোর কমান্ড-লাইনে নিম্নলিখিত কমান্ডটি লিখুন (কমান্ড সঞ্চালনার পূর্বে, সিস্টেমের root ব্যবহারকারীর পাসওয়ার্ড লেখার অনুরোধ জানানো হবে):

ফেডোরা-ভিত্তিক সিস্টেমের জন্য: su -c 'yum install *.rpm'

ম্যানড্রিভা ভিত্তিক সিস্টেমের জন্য: sudo urpmi *.rpm

অন্যান্য RPM-ভিত্তিক সিস্টেমের জন্য (openSUSE, ইত্যাদি): rpm -Uvh *.rpm

ইনস্টলেশন এখন সমাপ্ত এবং সকল LibreOfficeঅ্যাপ্লিকেশনের আইকনগুলি এখন অ্যাপ্লিকেশন-তালিকা/অফিস শীর্ষক মেনুর মধ্যে উপলব্ধ থাকবে।

বিকল্প ভাবে, একজন ব্যবহারকারী হিসাবে একটি ইনস্টলেশান করতে, অাপনি সবথেকে উপরের স্তরের ডিরেক্টরিতে অবস্থিত 'ইনস্টল' স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন। স্ক্রিপ্ট LibreOffice সেট অাপ করবে যাতে এই ইনস্টলেশানের জন্য তার নিজস্ব প্রোফাইল থাকে, যা অাপনার সাধারণ LibreOffice প্রোফাইলের থেকে অালাদা হবে। মনে রাখবেন যে, এটি সিস্টেম একত্রিকরণ অংশ ইনস্টল করবে না যেমন ডেস্কটপ মেনু অাইটেম এবং ডেস্কটপ MIME ধরন নিবন্ধন।

লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য ডেস্কটপ ইন্টিগ্রেশন উপরোক্ত ইনস্টলেশন অনুসরণ করে না
----------------------------------------------------------------------

LibreOffice কে অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনে ইনস্টল করা সহজ হবে। ডেস্কটপ ইন্টিগ্রেশনে এসব পরিবর্তনগুলো প্রয়োগ হবে।

RPMS (বা DEBS, যথাক্রমে) ডিরেক্টরিতে libreoffice4.4-freedesktop-menus-4.4.0.1-1.noarch.rpm (বা libreoffice4.4-debian-menus_4.4.0.1-1_all.deb, যথাক্রমে, বা সমরূপ) নামের একটি প্যাকেজও রয়েছে। এটি সমস্ত Linux ডিস্ট্রিবিউশনের জন্য একটি প্যাকেজ যা Freedesktop.org বিশেষীকরণ/প্রস্তাবান সমর্থন করে (http://en.wikipedia.org/wiki/Freedesktop.org), এবং উপরে উল্লিখিত নির্দেশাবলীর অাওতাভুক্ত নয় এমন অন্যান্য Linux ডিস্ট্রিবিউশনে ইনস্টলের জন্য সরবরাহিত।

ভাষা প্যাক ইনস্টল করা হচ্ছে
----------------------------------------------------------------------

আপনার পছন্দনীয় ভাষা এবং প্লাটফরমের জন্য ভাষা প্যাকটি ডাউনলোড করুন। এটি মূল ইন্সটলেশন আর্কাইভের একই অবস্থানে বিদ্যমান। নটিলাস ফাইল ব্যবস্থাপক হতে, ডাউনলোডকৃত আর্কাইভকে ডিরেক্টরিতে (উদাহরণস্বরূপ-আপনার ডেস্কটপ) সম্প্রসারণ করুন। আপনি সব LibreOffice এপ্লিকেশন (যদি QuickStarter শুরু হয়, তবে এটি অন্তর্ভুক্ত হবে ) হতে প্রস্থান নিশ্চিত করুন।

ডাউনলোডকৃত ডিরেক্টরিটি যেখানে আনপ্যাক করেছেন সে ডিরেক্টরিতে ডিরেক্টরি পরিবর্তন করুন।

এখন ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে পরিবর্তন করুন যা নিষ্কাশন প্রক্রিয়ার সময়ে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, একটি 32-বিট Debian/Ubuntu-ভিত্তিক সিস্টেমের ক্ষেত্রে ফরাসি ভাষা প্যাকের জন্য, ডিরেক্টরির নাম দেওয়া হয় LibreOffice_, উপরন্তু কিছু সংস্করণ তথ্য, উপরন্তু Linux_x86_langpack-deb_fr

এখন ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে পরিবর্তন করুন যেখানে ইনস্টল করার প্যাকেজগুলি রয়েছে। Debian/Ubuntu-ভিত্তিক সিস্টেমে, DEBS হবে ডিরেক্টরি। Fedora, openSUSE বা Mandriva সিস্টেমে, ডিরেক্টরি হবে RPMS

নটিলাস ফাইল ব্যবস্থাপক হতে, ডিরেক্টরিতে ডান-ক্লিক করুন এবং "টার্মিনালে খোলা" কমান্ডটি নির্বাচন করুন। এইমাত্র উন্মুক্তকৃত টার্মিনাল উইন্ডোতে, ভাষা প্যাকটি ইনস্টল করতে কমান্ডটি কার্যকর করুন(নিম্নে বর্ণিত সব কমান্ডসহ, আপনাকে মূল ব্যবহারকারী পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হতে পারে)।

ডেবিয়ান/উবুন্টু ভিত্তিক সিস্টেমের জন্য: sudo dpkg -i *.deb

ফেডোরা-ভিত্তিক সিস্টেমের জন্য: su -c 'yum install *.rpm'

ম্যানড্রিভা ভিত্তিক সিস্টেমের জন্য: sudo urpmi *.rpm

অন্যান্য RPM-ব্যবহার করা সিস্টেমের জন্য (openSUSE, ইত্যাদি): rpm -Uvh *.rpm

LibreOffice এপ্লিকেশনটি শুরু করা হলো- উদাহরণস্বরূপ- রাইটার। টুলস্ মেনুতে গিয়ে অপশন নির্বাচন করুন। অপশনের সংলাপ বাক্সে, "ভাষা সেটিং" এ ক্লিক করুন তারপর ভাষায় ক্লিক করুন। "ব্যবহারকারী ইন্টারফেস" তালিকাটি ড্রপডাউন করুন এবং আপনার ইনস্টলকৃত ভাষাটি নির্বাচন করুন। "স্থানীয় সেটিং", "পূর্বনির্ধারিত মূদ্রা" এবং "ডকুমেন্টের জন্য পূর্বনির্ধারিত ভাষা" এও একই কাজ করতে পারেন।

এই সেটিংগুলো সমন্বিত করার পর, ঠিক আছে তে ক্লিক করুন। সংলাপ বাক্সটি বন্ধ হয়ে যাবে এবং একটি তথ্য বার্তা দেখতে পাবেন তাতে লিখা থাকবে LibreOffice প্রস্থান করে আবার  শুরু করলে ( মনে রাখবেন, যদি QuickStarter শুরু থাকে তবে তাও প্রস্থান করতে হবে) পরিবর্তনগুলো সক্রিয় হবে।

পরবর্তীতে LibreOffice চালালে, এটি আপনার ইনস্টলকৃত ভাষায় চালু হবে।

----------------------------------------------------------------------
প্রোগ্রাম শুরুর সময় ত্রুটি
----------------------------------------------------------------------

LibreOffice আরম্ভ করতে কিছু ঝামেলা (যেমন: অ্যাপ্লিকেশন আটকে যাওয়া) ছাড়াও গ্রাফিক্স কার্ড ড্রাইভারে পর্দা প্রদর্শনে সমস্যা দেখা দেয়। যদি এই ধরণের সমস্যা হয় তবে অনুগ্রহ করে গ্রাফিক্স কার্ড ড্রাইভারটি হালনাগাদ করে নিন অথবা আপনার অপারেটিং সিস্টেমে যে গ্রাফিক্স ড্রাইভারটি দেয়া আছে সেটিই ব্যবহার করুন। ত্রিমাত্রিক অবজেক্ট দেখতে কোনো ধরণের সমস্যা হলে "Use OpenGL" এর 'টুল - অপশন - LibreOffice - ভিউ - 3D ভিউ' অপশনটি নিস্ক্রিয় করে দিন।

----------------------------------------------------------------------
শর্টকাট কী
----------------------------------------------------------------------

অপারেটিং সিস্টেমে যেসকল শর্টকাট কী (কী সজ্জা) ব্যবহৃত হয়নি সেগুলো LibreOffice এ ব্যবহৃত হয়েছে। LibreOffice সহায়িকাতে প্রদত্ত বর্ণনানুসারে LibreOffice এ কোনো একটি কী সজ্জা কাজ না করে তবে অপারেটিং সিস্টেমে আগে থেকেই শর্টকাটটি ব্যবহৃত কিনা তা দেখে নিতে হবে। এই ধরণের ঝামেলা এড়ানোর জন্য আপনার অপারেটিং সিস্টমের কী এর সজ্জা পরিবর্তন করে নিতে পারেন। অপরপক্ষে, LibreOffice এর যেকোনো কী এর সজ্জাও পরিবর্তন করে নিতে পারেন। এই বিষয়ে আরও তথ্যের জন্য, LibreOffice সহায়িকা বা অপারেটিং সিস্টেমের সহায়িকা ডকুমেন্টেশন এ উল্লেখ করে দিন।

----------------------------------------------------------------------
ফাইল লক করছে
----------------------------------------------------------------------

LibreOffice এ ডিফল্ট হিসাবে ফাইল লকিং সক্রিয় করা আছে। যে নেটওয়ার্ক ,নেটওয়ার্ক ফাইল সিস্টেম প্রটোকল (NFS) ব্যবহার করে সেখানে NFS ক্লায়েন্টের লকিং ডিমন সক্রিয় করা থাকে। এই লকিং নিস্ক্রিয় করতে soffice স্ক্রিপ্ট সম্পাদন করুন এবং "export SAL_ENABLE_FILE_LOCKING" লাইনকে পরিবর্তন করে "# export SAL_ENABLE_FILE_LOCKING" করুন। আপনি যদি এই লকিং নিস্ক্রিয় করে দেন তবে, প্রথমে যে খুলবে সে কোনো ডকুমেন্ট লিখতে পারবে।

----------------------------------------------------------------------
গ্রাফিক কার্যকারিতা
----------------------------------------------------------------------

পূর্বনির্ধারিত ভাবে, LibreOfficeদেখতে সুন্দর বেশি গতির গ্রাফিক্স সমর্থন করে। যদি ধীর গতির গ্রাফিক্স হয়, তাহলে 'টুলস-অপশন-LibreOffice-প্রদর্শন-এন্টি-এলিয়াসিং ব্যবহার' বন্ধ করলে এটি সহায়তা করতে পারে।

----------------------------------------------------------------------
জরুরি অ্যাক্সেসিবিলিটি নোট
----------------------------------------------------------------------

LibreOffice এ প্রবেশাধিকার সম্প্রকে আরও জানতে, http://www.libreoffice.org/accessibility/ দেখুন

----------------------------------------------------------------------
ব্যবহারকারী সহায়তা
----------------------------------------------------------------------

প্রধান সমর্থন পাতা http://www.libreoffice.org/support/ নানা রকম সহায়তা প্রদান করে LibreOffice। আপনি হয়তো ইতিমধ্যে আপনার প্রশ্নের সমাধান পেয়ে থাকবেন- কমিউনিটি ফোরাম পরীক্ষা করুন http://www.documentfoundation.org/nabble/ বা আর্কইভ অনুসন্ধান করুন 'users@libreoffice.org' mailing list at http://www.libreoffice.org/lists/users/. Alternatively, you can send in your questions to users@libreoffice.org. If you like to subscribe to the list (to get email responses), send an empty mail to: users+subscribe@libreoffice.org.

http://www.libreoffice.org/faq/ এর FAQ সেকশনটিও পরীক্ষা করুন।

----------------------------------------------------------------------
বাগ এবং ইস্যু রিপোর্টিং
----------------------------------------------------------------------

অামরা বর্তমানে বাগ রিপোর্ট, ট্র্যাক এবং সমাধানের জন্য BugZilla ব্যবহার করি, যা রয়েছে এখানে https://bugs.libreoffice.org/। অামরা সকল ব্যবহারকারীকে বাগ রিপোর্ট করার জন্য জানাচ্ছি। LibreOffice-এর উন্নতিতে অবদান রাখতে ব্যবহার কমিউনিটি বাগ রিপোর্টের সাহায্য নিতে পারেন।

----------------------------------------------------------------------
সংযুক্ত হোন
----------------------------------------------------------------------

LibreOffice কমিউনিটি এই জরুরী ওপেন সোর্স প্রোজেক্ট উন্নয়নে আপনার কার্যকর অংশগ্রহনে অত্যন্ত উপকৃত হবে।

ব্যবহারকারী হিসাবে, স্যুটি এর উন্নয়ন প্রক্রিয়ার আপনিও একজন গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা চাই যে এ কমিউনিটিতে আপনি দীর্ঘকালীন সদস্য হিসাবে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবেন, অনুগ্রহ করে http://www.libreoffice.org/contribution/ এ গিয়ে যোগ দিয়ে পরীক্ষা করে দেখুন।

কিভাবে শুরু করতে হবে
----------------------------------------------------------------------

অবদান রাখার সর্বোৎকৃষ্ট উপায় হল এক বা একাধিক মেইলিং তালিকায় সাবস্ক্রাইব করা এবং কিছু সময় নিয়ে ধীরে ধীরে মেইল আর্কাইভের বিভিন্ন বিষয় নিজে বুঝে নেয়া কেননা LibreOffice এর সোর্স কোড গত অক্টোবর ২০০০ এ মুক্তিপ্রাপ্ত। যখন আপনি ভালভাবে ব্যবহার করা জেনে যাবেন তখন আপনাকে যা করতে হবে তা হল নিজের পরিচিতিমূলক একটি মেইল প্রেরণ করতে হবে এবং এভাবে ব্যবহার করে যেতে হবে। আপনি যদি ওপেন সোর্স প্রকল্পের সাথে পূর্বপরিচিত হয়ে থাকেন তবে, কি কি করণীয় এর যে তালিকা আছে তা পরীক্ষা করে দেখে নিতে পারেন যে http://www.libreoffice.org/develop/ এ কোনো তথ্য দিয়ে আপনি কোনোভাবে সাহায্য করতে পারেন কিনা।

সাবস্ক্রাইব
----------------------------------------------------------------------

এখানে কিছু মেইলিং লিস্ট আছে, এখানে আপনি সাবস্ক্রাইব করতে পারেন http://www.libreoffice.org/contribution/

* খবর: announce@documentfoundation.org *recommended to all users* (light traffic)
* ব্যবহারকারীদের প্রধান তালিকা: users@global.libreoffice.org *আড়ালে থেকে বিভিন্ন আলোচনা সম্পর্ক অবগত থাকার সহজ উপায়* (উচ্চ পরিমাণের ট্রাফিক)
* মার্কেটিং প্রজেক্ট: marketing@global.libreoffice.org *ডিভেলপমেন্ট ভিন্ন অন্যান্য তথ্য* (ট্রাফিক পরিমাণ বৃদ্ধি হচ্ছে)
* সাধারণ ডেভেলপার তালিকা: libreoffice@তালিকাs.freedesktop.org (heavy traffic)

এক বা একাধিক প্রোজেক্টে অংশগ্রহন করুন
----------------------------------------------------------------------

যদি আপনার খুব কম সফটওয়্যার ডিজাইন বা কোডিং অভিজ্ঞতা থাকে তাহলেও আপনি এই জরুরী মুক্ত সোর্স প্রোজেক্টে বড় অবদান রাখতে পারেন। হ্যাঁ, আপনি!

আশা করি আপনি নতুন LibreOffice 4.4 এর সাথে কাজ করে আনন্দ পাচ্ছেন এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন।

লিবার অফিস কমিউনিটি

----------------------------------------------------------------------
ব্যবহৃত / পরিবর্তিত সোর্স কোড
----------------------------------------------------------------------

Portions Copyright 1998, 1999 James Clark. Portions Copyright 1996, 1998 Netscape Communications Corporation.